গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’-৬: ‘Access to Water & Sanitation for All’ অর্জনের লক্ষ্যে নানা ধরণের জাতীয় উদ্দ্যোগ গ্রহণ করেছে। ২০২১ সালের মধ্যে শতভাগ স্যানিটারি ল্যাট্রিন ও ২০৩০ সালের মধ্যে শতভাগ স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষ ঢাকা মহানগরীতে বসবাস করছে। অথচ নগরের ভাসমান ও চলমান মানুষের জন্য পর্যাপ্ত ও ব্যবহার উপযোগী কোন পাবলিক টয়লেট না থাকায় জনগণ যত্রতত্র মল-মূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছে। এতে ঢাকা শহরের পরিবেশ দূষণ বাড়ছে। এ অবস্থা নিরসনের লক্ষ্যে WaterAid Bangladesh এর আর্থিক সহায়তায় আরবান পথচারী ও ভাসমান মানুষের চলার পথে স্যানিটেশনের মতো অতি জরুরী একটি নাগরিক সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে ৪ বছর ৫ মাস মেয়াদী (১ নভেম্বর, ২০১১-৩১ মার্চ, ২০১৬) Promoting Environmental Health for the Urban Poor-PEHUP প্রকল্পের মাধ্যমে মোবাইল টয়লেট সেবা প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি সন্তোষজনক বিবেচিত হওয়ায় দাতা সংস্থা WaterAid Bangladesh প্রকল্পটির মেয়াদ ১ এপ্রিল, ২০১৬-৩১ মার্চ, ২০১৯ পর্যন্ত বৃদ্ধি করে। Promoting Environmental Health through Provision of Mobile Toilet Services for the Urban Poor In Dhaka City-PEMTUP নামে সম্প্রসারিত প্রকল্পের কাজ ১ এপ্রিল, ২০১৬ থেকে চলমান ছিল। কিন্তু দাতা সংস্থার সিদ্ধান্ত অনুসারে অন্যান্য সহযোগি সংস্থার মতো এ প্রকল্পটিও জুন, ২০১৭ ফেইজ আউট করা হয়। জুলাই, ২০১৭ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সীমিত পরিসরে No Cost Extension under PEMTUP প্রকল্পটি চলমান ছিল।
উল্লেখিত কার্যক্রমের ধারাবাহিকতায় আরবান অক্টোবর, ২০১৯ থেকে ঢাকা শহরের পথচারী ও ভাসমান মানুষের স্যানিটেশন সেবা প্রদানের জন্য WASH4UrbanPoorProject প্রকল্পের চার বছর মেয়াদের কার্যক্রম সফলভাবে সমাপ্ত করে। এরই আলোকে, আরবান, দাতা সংস্থা ওয়াটারএইড এর সাথে তিন বছর মেয়াদের ডWASH4UrbanPoor-PhaseII প্রকল্পের কার্যক্রম এপ্রিল, ২০২৩ থেকে শুরু করে।
