ARBAN ARBAN

Shopping cart

Subtotal: $4398.00

View cart Checkout

Blog Detail

Blog Image

শোক বিবৃতি

গত ২১ জুন, ২০২৫ তারিখে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কয়েক শতাধিক ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মী অগ্নিদগ্ধ হন। দোতলা ওই ভবনটিতে তখন স্কুল শাখার ক্লাস চলছিল। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৫ জন কোমলমতি শিশু।

এসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিড্স-আরবান পরিবার বিমান দুর্ঘটনার হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ও নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন।